আশরাফুলকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌরসভার আশরাফুল আলম জটিল ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য সম্প্রতি গিয়েছিলেন ভারতের মাদ্রাজে। কিন্তু অর্থাভাবে চিকিৎসা সম্পন্ন না করেই দেশে ফিরে এসেছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন। কিন্তু সামান্য কৃষিজমির ওপর নির্ভরশীল আশরাফুলের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: আশরাফুল আলম, চলতি হিসাব নম্বর ৩৯০, কৃষি ব্যাংক, গাংনী শাখা, মেহেরপুর। বিজ্ঞপ্তি।