আশা ইউনিভার্সিটিতে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশা ইউনিভার্সিটির নবগঠিত ল ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়টিতে সম্প্রতি ‘নারী ও শিশুদের ওপর সহিংসতা: সমস্যা ও সমাধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং আইন বিভাগের চেয়ারম্যান মো. সাইফুল আলমের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শেখ হাফিজুর রহমান। বিজ্ঞপ্তি।