আশা ইউনিভার্সিটির পুরস্কার লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। স্পেনভিত্তিক প্রতিষ্ঠান বিআইডির (বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশন) দেওয়া অ্যাওয়ার্ডটির গোল্ড ক্যাটাগরিতে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। ১০০ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মডেলের শর্ত ও নিয়মের ভিত্তিতে আশা ইউনিভার্সিটিকে এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ অক্টোবর ফ্রান্সের ইন্টারন্যাশনাল কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পুরস্কারটি হস্তান্তর করা হবে। বিআইডি পুরস্কারের সম্মান বিশ্বব্যাপী সমাদৃত। বিজ্ঞপ্তি।