আশা বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আয়শা আক্তার আশা (১০) বাঁচতে চায়। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিএইচও (ইউনিট-২), বেড নম্বর-বি১৫-তে ইয়াকুব জামাল চৌধুরীর অধীনে চিকিৎসাধীন। এ পর্যন্ত আশার চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় দুই লাখ টাকা। কিন্তু আশার বাবা চতুর্থ শ্রেণী কর্মচারী মো. আনোয়ার হোসেন খানের পক্ষে এখন আর চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন, আশার চিকিৎসার জন্য এখনো অনেক টাকার প্রয়োজন। জরুরি ভিত্তিতে তার জন্য বি পজেটিভ রক্ত লাগবে। এ কারণে আশার বাবা দেশের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আনোয়ার হোসেন খান, হিসাব নং-১৪৮১০১২৬৩৪৭১, ডাচ্-বাংলা ব্যাংক, রিং রোড শাখা, শ্যামলী, ঢাকা-১২০৭। মুঠোফোন: ০১৭৪৮৪০৫০৬৯। বিজ্ঞপ্তি।