আশা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মঈনউদ্দিন খান ১৭ নভেম্বর বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের কাউন্সেলর (হেড অব কো-অপারেশন) মিলকো ভ্যান গুলের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন আইমার্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এম মাহমুদুল হাসান। মঈনউদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ছাত্রছাত্রীদের জন্য সুযোগ-সুবিধার বিষয়গুলো মিলকো ভ্যান গুলের কাছে তুলে ধরেন। আশার ক্ষুদ্রঋণ কর্ম সূচি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে পেরে মিলকো ভ্যান গুল সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।