আশার আলোয় উদ্ভাসিত দেশ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ এ তালিকায় রয়েছে ১৯৭৫ সাল থেকে। ১৯৭১ সাল থেকে এ তালিকাভুক্তি শুরুর পর থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪২ বছরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসতে পেরেছে মাত্র তিনটি দেশ—১৯৯৪ সালে বতসোয়ানা, ২০০৭ সালে কেপভার্দ ও ২০১১ সালে মালদ্বীপ। নতুন কয়েকটি দেশ গত কয়েক বছর এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে ৪২ বছর ধরে প্রধানতম বাধা হিসেবে দাঁড়িয়ে আছে রাষ্ট্রব্যবস্থায় দুর্নীতি ও পুঁজি-লুণ্ঠনের ক্ষেত্রে এক উদগ্র প্রতিযোগিতায়। ফলে প্রতিবারই ক্ষমতাসীন দল বা জোট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। পদ্মা সেতু, হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপ, শেয়ারবাজারে ধস, ডেসটিনি গ্রুপ ও অন্যান্য এমএলএম কোম্পানির প্রতারণা, ব্যাংকঋণ নিয়ে ঋণখেলাপিদের প্রতাপ, ব্যাংকের লাইসেন্স নিয়ে দলবাজি, স্বজন তোষণ ইত্যাদি জনগণের পক্ষে সহ্য করা কঠিন।
সুশাসনের ভারসাম্য রক্ষার জন্য যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে—বিচার বিভাগ, সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, কম্পট্রোলার জেনারেল, অ্যাটর্নি জেনারেল— সেগুলো দক্ষতার অভাবে এবং প্রচ্ছন্ন হস্তক্ষেপের কারণে যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। নির্বাহী ক্ষমতার বলে মামলা প্রত্যাহার করে দেশের বিচারব্যবস্থাকে ক্ষুণ্ন করা হচ্ছে। প্রশাসনে নিজেদের লোককে প্রাধান্য দিয়ে দলীয় প্রভাব বৃদ্ধি করা হচ্ছে। এমনকি সচিব পর্যায়েও বাইরে থেকে লোক নিয়োগের কথা উঠেছে।
বাংলাদেশের অপার সম্ভাবনায় বিশ্বাস রেখে আশার আলোয় দেশের বিভিন্ন অঞ্চলে অনেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে গাছ লাগাচ্ছে, পাঠাগার স্থাপন করছে, হাসপাতালের ব্যবস্থা করছে, জলকষ্ট নিরোধে আর্সেনিক বিষমুক্ত জল সরবরাহ ইত্যাদি নানান ধরনের কাজ করছে। এই সম্ভাবনায় দেশের প্রতি অপার ভালোবাসায় বহু বিদেশিও সেবামূলক নানা কাজে নিজেদের নিয়োজিত করেছেন।
ক্রমাগতভাবে দারিদ্র্য ও পশ্চাৎপদতা হ্রাস পাওয়ায় নিরাশার আঁধার কেটে যাচ্ছে। নতুন সূর্যের আভাস তো দেখা যায়।
মুহাম্মদ হাবিবুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতি