আশাশুনি ও নকলায় মানববন্ধন, প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল পত্রিকার প্রতিনিধি আবদুল হাকিমকে হত্যা এবং সাংবাদিকদের ওপর নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরার আশাশুনি ও শেরপুরের নকলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন আঞ্চলিক প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে গতকাল দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শেরপুরের নকলা উপজেলা সদরে প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে মানববন্ধন করে।