আশাশুনিতে চাচার হাতে ভাইপো খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বৈউলা গ্রামে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে চাচার হাতে ভাইপো খুন হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের চাচি ও চাচাতো বোনকে গ্রেপ্তার করেছে। নিহতের নাম হবি মোল্যা (৩৫)। নিহত হবি মোল্যার স্ত্রী সখিনা খাতুন জানান, যৌথ মালিকানার পুকুর থেকে তাঁর স্বামী ও দেবর কবীর মাটি কেটে জমিতে দিচ্ছিল। এতে আপত্তি করেন চাচা দাউদ মোল্যা। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচা দাউদ মোল্যার নেতৃত্বে ছয়-সাতজন লাঠি নিয়ে তাঁর স্বামী ও দেবরের ওপর হামলা চালায়। লাঠির আঘাতে হবি ঘটনাস্থলেই নিহত ও কবীর আহত হন।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানান, নিহত হবি মোল্যার স্ত্রী সখিনা খাতুন বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আহত কবীর মোল্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত হবি মোল্যার চাচি পুটি বেগম ও চাচাতো বোন ময়না খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।