আশাশুনিতে নারীর মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাতনামা (৩২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি চিংড়িঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় লোকজন জানান, গতকাল ভোরে কামালকাটি গ্রামের হরিপদ মণ্ডলের চিংড়িঘেরে দুই হাত পিছমোড়া করে ওড়না দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। সকাল ১০টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ওই স্থানে ফেলে রেখে গেছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানার এসআই তরিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।