আশাশুনিতে পাঁচটি সরকারি কার্যালয়ে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার নৈশপ্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আশাশুনি সদরের সেটেলমেন্ট কার্যালয়, সাব-রেজিষ্ট্রারের কার্যালয়, কৃষি কার্যালয়, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে চুরি হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ৩৬ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। চোরেরা অন্য কার্যালয়গুলোতে ঢুকে কাগজপত্র তছনছ করেছে।