আশাশুনিতে শিশুকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়। তার নাম ইমাম হোসেন (৭)। সে প্রতাপনগর গ্রামের মৃত গফ্ফার গাজীর ছেলে।
ইমাম বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। গতকাল সকালে জালাল মাস্টারের চিংড়িঘেরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে। আশাশুনি থানার ওসি ফরিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।