আশাশুনিতে সাত হাজার মানুষ পানিবন্দী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে সাত হাজার মানুষ। ভেসে গেছে দুই শতাধিক চিংড়িঘের। বৃহস্পতিবার ভোরে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে হরিশখালিতে প্রায় ৩০০ গজ বাঁধ ভেঙে যাওয়ার পর স্থানীয় লোকজন দুই দফায় রিং বাঁধ বাঁধলেও তা আবার ভেঙে যায়।প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান জানান, উপজেলার ৭/২ পোল্ডারের হরিশখালি বাঁধ গত আইলার পর থেকে ঝুঁকিপূর্ণ ছিল। বৃহস্পতিবার ভোরে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ওই স্থানের ৩০০ গজ ধসে যায়। এতে হরিশখালি, বন্যতলা, প্রতাপনগর ও কুড়িকাউনিয়া, দিঘলারআইট, মান্দারবাড়িয়া, দর্গাতলা গ্রামের অধিকাংশ স্থান প্লাবিত হয়।