আশিক ফাউন্ডেশনের ২০ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারে আক্রান্ত শিশুদের সহায়তার লক্ষ্যে গঠিত আশিক ফাউন্ডেশন ২০ বছর পার করেছে৷ এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ধানমন্ডির উইংস সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সালমা চৌধুরী বলেন, ১৯৯৩ সালে তাঁর শিশুপুত্র আশিক হোসেন চৌধুরীর মৃত্যুর পরই তার স্মরণে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়৷ এ উদ্যোগে পরে অনেকেই শামিল হন৷ ক্যানসারে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সহায়তায় সবাইকে এগিয়ে অাসার আহ্বান জানান তিনি৷
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আফজাল হোসেন চৌধুরী জানান, আশিক ফাউন্ডেশন এ পর্যন্ত ক্যানসারে আক্রান্তদের পেছনে প্রায় পাঁচ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছে৷ বিজ্ঞপ্তি৷