আশিকের হার্টে ছিদ্র, ক্ষতিগ্রস্ত ফুসফুসটিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশিক
আশিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রামের কিশোর মো. আশিক (১৪)। মাত্র আড়াই বছর বয়সে তার ফুসফুস ও হার্টের অসুস্থতা দেখা দেয়। যখন স্কুলে যাওয়া শুরু করবে, সেই পাঁচ বছর বয়সে হার্টে ছিদ্র নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তার মা বুলবুল বেগম ফুটপাতে ফুচকা বিক্রি করে কিছু টাকা জমিয়ে ছেলেকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশিকের অস্ত্রোপচার হয়। কিন্তু তাতে সুস্থ হয়নি সে।
চিকিৎসকেরা বলেছেন, আশিককে সুস্থ করে তুলতে তার আবার অস্ত্রোপচার করতে হবে। ছেলেটির মা জানান, প্রথমবারের অস্ত্রোপচার করার জন্য তিনি সহায়সম্বল বিক্রি করেছেন। এখন নিঃস্ব অবস্থায় তিনি তাঁর সন্তানের দ্বিতীয়বারের অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে পারছেন না। তাই সন্তানকে বাঁচাতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহায়তার দিকে তাকিয়ে আছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা: মোসাম্মাৎ বুলবুল বেগম, হিসাব নম্বর ০০২.১৫৬০৫৮, সোনালী ব্যাংক, রামপুরা শাখা। বিজ্ঞপ্তি।