আশিয়ান সিটির আবেদন শুনানি ২৪ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পের (দক্ষিণখান, আশকোনা ও শিয়ালকাটা) কার্যক্রম বন্ধসংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে আবেদনকারী পক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আবেদনকারী পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।