আশিয়ান সিটির বক্তব্য
‘আশিয়ান সিটির তিন কর্মকর্তার জামিন বাতিল’ শিরোনামে ২১ নভেম্বর প্রকাশিত সংবাদের ব্যাপারে বক্তব্য দিয়েছে আশিয়ান সিটি। এতে বলা হয়, তাদের তিন কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেই জামিন নিয়েছিলেন।আশিয়ান সিটি কর্তৃপক্ষের বক্তব্যে বলা হয়, মামলার বাদী শেখ সেলিম প্রায়ই তাদের কাছে চাঁদা দাবি করে। একপর্যায়ে আশিয়ান সিটি দক্ষিণখান থানায় মামলাও করে। থানা শেখ সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর শেখ সেলিম আশিয়ান সিটির কর্মকর্তাদের সই জাল করে নজরুল ইসলাম ভূঁইয়াসহ কয়েকজনের বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর মামলা করেন। তা জানার পর ৯ নভেম্বর আশিয়ান সিটির কর্মকর্তা নজরুল ইসলাম ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া, জাহিদুল ইসলাম ভূঁইয়া, মো. মনির, মো. জহির ও জুলফিকার আলী আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেন এবং পরবর্তী হাজিরার তারিখ ১১ ডিসেম্বর ধার্য করেন। কিন্তু শেখ সেলিম আইনজীবীর অগোচরে অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করে জামিন বাতিলের আবেদন করেন। বিজ্ঞপ্তি।