প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রাম-পুরার বাসিন্দা বাসনা বিশ্বাস। একমাত্র ছেলে আশীষ বিশ্বাসকে নিয়ে একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখছিলেন তিনি। ছেলে বিকম পাস করেছে। এখন চাকরি করবে, তাঁর কষ্ট ঘোচাবে। কিন্তু বিধি বাম। কিছুদিন আগে আশীষের দেহে দুরারোগ্য ব্যাধি মাইল্ড সেরিব্রাল কর্টিক্যাল অ্যাট্রোফি ধরা পড়ে। চিকিত্সকেরা জানান, আশীষকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আশীষের দরিদ্র মায়ের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন অসহায় এই মা। সাহায্য পাঠানোর ঠিকানা: বাসনা বিশ্বাস, মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর ৫৩৭১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রামপুরা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।