আশীষ সভাপতি, সালাম সচিব নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ১৮তম বার্ষিক সদস্য সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পরে সভায় সমিতি বোর্ডের সভাপতি হিসেবে আশীষ কুমার বর্দ্ধন পুনর্নির্বাচিত হয়েছেন। সচিব নির্বাচিত হয়েছেন সালাম আল মাসুদ।

সমিতির কার্যালয় চত্বরে দুপুরে অনুষ্ঠিত সদস্য সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা। সভায় সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি আশীষ কুমার বর্দ্ধন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজাদ রহমান। সভায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম গোলদার, সমিতি বোর্ডের সভাপতি আশীষ কুমার বর্দ্ধন ও কোষাধ্যক্ষ মাহবুবা খাতুন নিজ নিজ প্রতিবেদন পাঠ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সহকারী প্রকৌশলী মো. আবুল আহসান।

সভা শেষে সমিতি বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আশীষ কুমার বর্দ্ধন সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। এ ছাড়া মো. লতিফ বিশ্বাস সহসভাপতি, সালাম আল মাসুদ সচিব ও রেহেনা পারভীন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।