আশুগঞ্জ ট্রানজিট বন্দর দ্রুত নির্মাণ করতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ট্রানজিটের জন্য আশুগঞ্জে প্রস্তাবিত বহুমুখী বন্দর নির্মাণ-প্রক্রিয়া ত্বরান্বিত করতে চায় ভারত। গতকাল শনিবার এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।গতকাল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকের পর বিবৃতিতে জানানো হয়, ট্রানজিটের কাজে নিয়মিত ব্যবহারের জন্য আশুগঞ্জে বন্দর নির্মাণ দ্রুত শেষ করতে পদক্ষেপ নেওয়া হবে।বিবৃতিতে জানানো হয়, ট্রেড অ্যান্ড ট্রানজিট প্রটোকল আগামী মার্চে শেষ হওয়ার পর এর মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, ভারত-বাংলাদেশ প্রটোকল রুটে রাতের বেলায় নৌ-চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে তা বরাদ্দের বিষয়টি বিবেচনা করবে নৌ মন্ত্রণালয়। বাসস।