ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ-বিদ্যুেকন্দ্রে গতকাল শুক্রবার সকালে একযোগে পাঁচটি ইউনিটে বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়েছে। হবিগঞ্জের শাহাজীবাজার গ্রিডলাইনে ত্রুটি দেখা দেওয়ার কারণে আশুগঞ্জ তাপবিদ্যুেকন্দ্রে এই উত্পাদন বন্ধ হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।৭২৮ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রে এখন ৭০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে। ফলে হবিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলায় লোডশেডিং দেখা দিয়েছে।বিদ্যুেকন্দ্রের প্রকৌশল বিভাগ জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শাহাজীবাজার এলাকায় গ্রিডলাইনের তার ছিঁড়ে যায়। এরপর আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩, ৪ ও ৫ নম্বর এবং ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ ও ২ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। তবে ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি ১ ও ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি ২-এ বিদ্যুত্ উত্পাদন সচল রয়েছে। এ দুটি ইউনিট থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে। বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল খালেক জানান, প্রকৌশলীরা ত্রুটি দূর করার কাজ শুরু করেছেন। রাতের মধ্যেই এ ত্রুটি ঠিক করা যাবে বলে তিনি আশা করেন।