আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রে গতকাল সোমবার রাতে আগুন ধরে যাওয়ায় কেন্দ্রের সব কটি ইউনিটে একসঙ্গে উৎপাদন বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রের আটটির মধ্যে ছয়টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে সুইচ ইয়ার্ডের ২৩০ কেভি কারেন্ট ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিছু সময়ের মধ্যে ওই স্থান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে আগুন ধরে যায়। কিছু সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে একে একে চালু ইউনিটগুলো বন্ধ হয়ে যায়। কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম জানান, রাতের মধ্যে সব কটি ইউনিট পুনরায় সচল করা যাবে বলে আশা করা হচ্ছে।