আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, আংশিক উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইউনিটটির ইআরপি হিটারে ত্রুটি দেখা দেওয়ায় গত রোববার রাত থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। কেন্দ্রটির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র থেকে ৫১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। রোববার রাত সাড়ে ১১টার দিকে ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে এর সমাধানের চেষ্টা চালান। কিন্তু কিছু সময় পর ইউনিটের ইআরপি হিটার থেকে আগুন বের হতে থাকে। তখন থেকেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আলম প্রথম আলোকে জানান, সমস্যা সমাধানে কাজ চলছে। মঙ্গলবারের (আজ) মধ্যে ইউনিটটিতে ফের উৎপাদন শুরু হতে পারে।