ত্রিপুরায় বিদ্যুেকন্দ্র নির্মাণে পণ্য পরিবহন
আশুগঞ্জ নৌবন্দর ট্রানজিট উপযোগী করতে যৌথ সমীক্ষা শুরু
ত্রিপুরার পালাটানায় বিদ্যুেকন্দ্র নির্মাণে আশুগঞ্জ নৌবন্দর ভারতকে ট্রানজিট দেওয়ার উপযোগী করতে যৌথ সমীক্ষার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের একটি কারিগরি কমিটি গত মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে।সমীক্ষায় পালাটানায় বিদ্যুেকন্দ্র নির্মাণে ভারী পণ্য (ওভার ডাইমেনশনাল কনসাইনমেন্টস-ওডিসি) পরিবহনে আশুগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারতকে ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে কারিগরি কমিটি আশুগঞ্জ নৌবন্দরসহ আশপাশের এলাকা পরিদর্শনের মাধ্যমে তাদের সমীক্ষার কাজ শুরু করেছে। সমীক্ষা শেষে দুই দেশের কর্মকর্তারা আলোচনায় বসবেন। সমীক্ষার পরিচালনার কাজে নিয়োজিত ওই কমিটিতে বাংলাদেশের নয়জন ও ভারতের তিনজন কর্মকর্তা কাজ করছেন। কারিগরি কমিটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন।জানা গেছে, পালাটানার বিদ্যুেকন্দ্রের পণ্য পরিবহনে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া পর্যন্ত কী ধরনের সড়ক, সেতু ও রেল ব্যবস্থা প্রয়োজন সে ব্যাপারে সমীক্ষা শেষে সুপারিশ করা হবে। সেই সঙ্গে ত্রিপুরায় কী ধরনের পণ্য পরিবহন করা হবে, যেসব কনটেইনারে পণ্য নেওয়া হবে সেগুলোর আকৃতি কেমন হবে— সুপারিশ উপস্থাপনের সময় সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনে ভারতীয় যান ব্যবহার করার বিষয়টিও বিবেচনায় আনা হবে। কারণ যেসব ভারী পণ্য পরিবহন করা হবে তার জন্য ন্যূনতম ২০ থেকে ২৫ টন ধারণক্ষমতাসম্পন্ন ট্রেইলার প্রয়োজন।সূত্র জানায়, কারিগরি কমিটি ১৫ মার্চের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে।পালাটানায় পণ্য পরিবহনে আশুগঞ্জ থেকে ত্রিপুরার সীমান্ত পর্যন্ত বাংলাদেশের ভূ-খণ্ড কতটা উপযুক্ত সেটা খতিয়ে দেখতে গত ডিসেম্বরে দুই দেশের কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা পরিবর্শন করেন। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়, বর্তমানে যেসব রাস্তাঘাট ও সেতু আছে সেগুলো ভারতের ভারী পরিবহনের চলাচলের উপযোগী নয়। সড়ক পথটি বর্তমানে কম প্রশস্ত। এটি চওড়া করতে হবে। এ ছাড়া তৈরি করতে হবে বেশ কিছু সড়ক ও সেতু। সেই সঙ্গে মানোন্নয়ন করতে হবে আশুগঞ্জ নৌবন্দরের। পাশাপাশি ভারতের কর্মকর্তারা আশুগঞ্জ খাদ্য গুদাম এলাকার অব্যবহূত প্রায় ১০০ একর জমি পালাটানার বিদ্যুেকন্দ্রের মূল্যবান যন্ত্রপাতির সংরক্ষণের জন্য কাজে লাগানোর প্রস্তাব দেন।