আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রের পাঁচটি ইউনিট সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুেকন্দ্রের বন্ধ হয়ে যাওয়া পাঁচটি ইউনিটের বিদ্যুত্ উত্পাদন ফের শুরু হয়েছে। গত শুক্রবার সকালে হবিগঞ্জের শাহাজীবাজারে জাতীয় গ্রিডে সমস্যার কারণে আশুগঞ্জে একযোগে পাঁচটি ইউনিটে বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয় এবং কিছু ত্রুটি দেখা দেয়। গতকাল শনিবার ভোরে ত্রুটি দূর করা হলে বন্ধ হওয়া বিদ্যুত্ ইউনিটগুলো চালু হয়।বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘উত্পাদন বিপর্যয়ের পর আমাদের নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেন। বিরামহীন চেষ্টায় স্বল্প সময়ের ব্যবধানে সব কটি ইউনিটেই দ্রুত উত্পাদন শুরু করা গেছে।