আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার সকালে কেন্দ্রের গ্রিড লাইনে আগুন ধরে যাওয়ায় এ বিপর্যয় ঘটে। এতে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকার একটি অংশে লোডশোডিং বেড়ে গেছে।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ জানায়, ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের সুইস ইয়ার্ডের ৩৩ কেভি গ্রিড লাইনের ওপর সকালে একটি কাক বসলে তারে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-১, ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসটি ইউনিট এবং ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ১ বিকল হয়ে যায়। ১ অক্টোবর থেকে মেরামতকাজের জন্য ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট ও গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল খালেক জানান, ইউনিটগুলো সচল করতে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।