আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন স্কেল বাস্তবায়নসহ চার দফা দাবিতে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক- কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।বিক্ষোভ মিছিল শেষে বিদ্যুৎকেন্দ্রের হিসাব বিভাগের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রকে কোম্পানি করার পর গত সাত বছরের মধ্যে দুটি পে-স্কেল ঘোষণা করেছে সরকার। কিন্তু বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের বেতন স্কেল এখনো পুনর্নির্ধারণ করা হয়নি। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকেরা মানবেতর জীবন-যাপন করছেন।