আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়া প্ল্যান্টের সিং গ্যাস কমপ্রেসরে ত্রুটির কারণে গতকাল শনিবার সকাল থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিনথেসিস গ্যাস (সিনগ্যাস) কমপ্রেসর ফুটো হয়ে তেল নিচের দিকে অনবরত নির্গত হতে থাকে। আগুনের তাপের কারণে সেখানে আগুন ধরে গেলে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বলেন, ত্রুটি মেরামতে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।