আশুগঞ্জ সার কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার দুই দফায় প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সিবিএর উদ্যোগে গতকাল সকাল নয়টার দিকে শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রধান ফটকে সমবেত হন। এরপর তাঁরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ ভবনের দিকে এগিয়ে যান।মিছিল ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলা গোলচত্বর এলাকায় পৌঁছালে শ্রমিকেরা যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় তাঁরা অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীর অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর শ্রমিকেরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ ভবন চত্বরে গিয়ে সমাবেশ করেন।