আশুগঞ্জ সার কারখানায় আবার উৎপাদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গতকাল সোমবার থেকে আবার উৎপাদন শুরু হয়েছে।গত ৩০ নভেম্বর সকালে যান্ত্রিক গোলযোগের কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার কর্মকর্তারা জানান, গত দেড় মাসে বিভিন্ন ত্রুটির কারণে আটবার কারখানার উৎপাদন বন্ধ হয়।কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) জিন্নাত আলী বলেন, ত্রুটি সারিয়ে গতকাল বিকেল থেকে কারখানার উৎপাদন আবারও শুরু হয়।