আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত রোববার রাত আটটা থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, রোববার রাত আটটার দিকে কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানায় প্রতিদিন প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের গড়ে প্রায় ১২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা হয়। গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ সাত মাস কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। গত ৩০ নভেম্বর সার উৎপাদন পুনরায় শুরু হলেও পাঁচ দিনের মাথায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম প্রথম আলোকে বলেন, ত্রুটি মেরামত করার জন্য কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ করছেন। অল্প সময়ের মধ্যে উৎপাদন শুরু হবে।