আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান্ত্রিক ত্রুটির কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। কারখানার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এই কারখানায় প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন করে ইউরিয়া সার উৎপাদিত হয়ে আসছিল। এ অবস্থায় গত শনিবার ভোর সাড়ে চারটার দিকে ইউরিয়া প্লান্টের হাইপ্রেশার সিস্টেমে লিকেজ দেখা দেয়। এ কারণে উৎপাদন-প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়। কারখানার প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ শেষ করার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে উৎপাদন শুরু হয়।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. উসমান গনি জানান, ডিলারদের চলতি মাসের বরাদ্দ দিতে কোনো সমস্যা হয়নি।