আশুগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের এক ইউনিয়ন সদস্যের বাড়িতে গতকাল রোববার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতদলের ছুরিকাঘাতে রানা দাস (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় গতকাল সকালে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাতদল ৩০ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।