আশুগঞ্জে এক মাস বিলম্বে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত সময়ের প্রায় এক মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, চাতালকল মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম ভূঁইয়া, মাহবুবুর রহমান, সাজু খান, ইউনুছুর রহমান প্রমুখ।