আশুগঞ্জে এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এই অবস্থায় পুরো বাহাদুরপুর গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে।ট্রান্সফরমার চুরির প্রতিবাদে ওই এলাকার শতাধিক লোক বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করে।খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চুরি হয়ে যাওয়া ছয়টি ট্রান্সফরমার পুনরায় স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক থেকে সরে যান। তবে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত শুধু একটি ট্রান্সফরমার লাগানো সম্ভব হয়েছে বলে ওসি গোলাম ফারুক নিশ্চিত করেছেন। দু-এক দিনের মধ্যে সব কটি ট্রান্সফরমার লাগানো সম্ভব হবে বলে তিনি আশ্বাস দেন।