আশুগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে কলেজছাত্র সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আশরাফ উদ্দিন ওরফে জহির মাস্টারের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ৪৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।সাইফুলের চাচা সেলিম মিয়া গত সোমবার রাতে জহির মাস্টারসহ ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে। ওই রাতেই মোবারক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, আশুগঞ্জের আড়াইসিধা কেবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত রোববার আড়াইসিধা গ্রামের মোল্লা গোষ্ঠী ও মাধুর গোষ্ঠীর সংঘর্ষ হয়। সংঘর্ষে মাধুর গোষ্ঠীর কলেজছাত্র সাইফুল টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।আশুগঞ্জ থানার এসআই ফিরোজ আহামঞ্চদ মোল্লা বলেন, ‘জহির মাস্টারের বাড়িতে একটি বিস্কুটের কার্টনে ২৬টি ও অন্য একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় ২১টি ককটেল পাওয়া যায়। এগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।’