আশুগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার তলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের লোকজন অপর পক্ষের ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার তলা গ্রামের রহিছ মেম্বারের বাড়ির নোয়াব মিয়ার ছেলে মাসুদ মিয়া ও বাহার মিয়ার বাড়ির নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়া বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।