আশুগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামের ধানখেত থেকে গতকাল শুক্রবার হুনুফা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী হাসান আলী (৪০) ও শ্বশুর মফিল মিয়াকে (৫৮) আটক করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, মৈশাইর গ্রামের পূর্বপাড়ার হাসান আলীর পরিবারের সঙ্গে একই গ্রামের হামিদ মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে থানায় মামলা থাকায় হাসান আলী গ্রেপ্তার এড়াতে বাড়িতে রাতযাপন করতেন না। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে হনুফা বেগম বাড়ি থেকে নিখোঁজ হন। গতকাল সকালে হামিদ মিয়ার বাড়ির পুকুরের উত্তর পাশে ধানখেতে তাঁর ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়।হাসান আলী বলেন, তাঁর মধ্যে ভয় ঢোকানোর জন্য প্রতিপক্ষ খুনের মতো হিংস্র পন্থা বেছে নিয়েছে বলে তিনি ধারণা করছেন।অন্যদিকে হামিদ মিয়ার পরিবারের লোকজন বলেন, তাঁদের জানামতে, হাসান আলীর সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। এক ঢিলে দুই পাখি মারার জন্য হাসান আলী হনুফাকে খুন করে তাঁদের ওপর দোষ চাপাতে চাইছেন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, শরীরে আঘাত ও শ্বাসরোধ করে হনুফাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুন করার আগে দুর্বৃত্তরা হনুফাকে ধর্ষণ করেছে বলেও ধারণা করা হচ্ছে।