আশুগঞ্জে ত্রিপুরার ডেপুটি স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর বলেছেন, ভারতের সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত সাতটি রাজ্যের প্রয়োজনেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের অবকাঠামোর উন্নয়ন করা প্রয়োজন।
গতকাল শনিবার বেলা দুইটার দিকে স্থানীয় উজান-ভাটি হোটেলে যাত্রাবিরতিকালে পবিত্র কর সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন, আশুগঞ্জ আন্তর্জাতিক বন্দরের অবকাঠামো উন্নয়নে ভারত সরকার অবশ্যই অর্থায়ন করবে। কারণ, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আশুগঞ্জ বন্দরে আইসিটি নির্মাণে ভারতীয় বিশেষজ্ঞরা যাচাই-বাছাইয়ের কাজ করছেন বলে তিনি জানান।