আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে। গত সোমবার পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খায়ের এবং বিজয়ী প্রার্থী মুর্শিদ মাস্টারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।এলাকাবাসী জানান, নির্বাচন কার্যালয় থেকে ফলাফল ঘোষণার আগেই ওই দিন রাত নয়টার দিকে প্রার্থীরা জেনে যান, কে চেয়ারম্যান হয়েছেন। এরপর আবুল খায়ের ও মুর্শিদ মাস্টারের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আবুল খায়েরের সমর্থকেরা হামলা চালিয়ে মুর্শিদের সমর্থকদের কমপক্ষে ১৫টি ঘর ও দোকানপাট ভাঙচুর করে। এ সময় পাঁচজন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।