আশুগঞ্জে পাঁচটি গুদামঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামারপট্টি মার্কেটে অগ্নিকাণ্ডে পাঁচটি গুদামঘর পুড়ে গেছে। গতকাল শনিবার সকালের এ অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে মার্কেটের শাহ আলম ভূইয়ার সিটকাভারের গুদামে আগুনের শিখা দেখা যায়। পরে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি গুদামের যাবতীয় মালামাল ও আসবাব পুড়ে যায়। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।