আশুগঞ্জে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের নির্বাচনে গতকাল সোমবার ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে দুটি ইউনিয়নের ভোটকেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ভোটকেন্দ্রে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, আশুগঞ্জ সদর ইউনিয়নের হাজী আবদুল জলিল উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল সিকদারের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়ে তিনটি ব্যালট বাক্স ছিনতাই করেন। পরে পুলিশের ধাওয়া খেয়ে বাক্সগুলো পাশের পুকুরে ফেলে পালিয়ে যান। পুকুর থেকে ব্যালট বাক্সগুলো উদ্ধারের পর দেখা যায়, সব ব্যালট পেপার পানিতে ভিজে গেছে। পরে রোদে শুকিয়ে এসব ব্যালট পেপার গণনার ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনার কিছুক্ষণ পর একই ইউনিয়নের বিদ্যুৎকেন্দ্র উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ওই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা তিনটি বাক্স ছিনতাই করে নিয়ে ভেঙে ফেলেন।