আশুগঞ্জে মাদকসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকা থেকে শেখ তফসির (২৪) নামের এক যুবককে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালশহর পাকাসড়ক চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি তালশহর এলাকায়। আশুগঞ্জ থানার পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে তালশহর এলাকায় পুলিশি টহল চলছিল। রাত সাড়ে ১০টার দিকে এক যুবককে হেঁটে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাঁকে দাঁড়াতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে ধরে শরীর তল্লাশি করে ৬০ গ্রাম ওজনের মাদকদ্রব্য পাওয়া যায়।আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আ. কুদ্দুস প্রথম আলোকে বলেন, শেখ তফসিরকে গতকাল রোববার দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।