আশুগঞ্জে রেলপথ ভাঙা, চার ঘণ্টা চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুর ১২টার দিকে আশুগঞ্জের যাত্রাপুর এলাকায় রেললাইন ভাঙা পেলে এ পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার আবদুল্লাহ ফারুক জানান, রেলের যান্ত্রিক বিভাগের একটি টহল দল রেললাইন পরীক্ষা করতে গিয়ে যাত্রাপুরে একটি অংশ ভাঙা দেখতে পায়। এরপর ওই পথে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়।
রেলওয়ে সূত্র জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ছেড়ে যায়। পরে আশুগঞ্জের তালশহর স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেসও গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।