আশুগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, মামলায় দিদার মিয়া (২২) নামের এক তরুণকে আসামি করা হয়েছে৷ মামলায় শিশুটিকে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে। দিদারকে ধরার চেষ্টা চলছে।
মামলার এজাহার ও ওই শিশুর পরিবারের কাছ থেকে জানা যায়, আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের দিদার মিয়া ছয় মাস আগে মেয়েটিকে বিয়ে করার কথা বলে তাকে ধর্ষণ করেন৷ শিশুটি অন্তঃসত্ত্বা হলে ঘটনাটি তার পরিবারের সদস্যরা জানতে পারেন৷
অভিযোগ অস্বীকার করে দিদার মিয়া দাবি করেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে৷ সম্পত্তি দখলের জন্য এ ধরনের অভিযোগ করে মিথ্যা মামলা করা হয়েছে৷