আশুগঞ্জে সংঘর্ষ ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠিকাদারি ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে দুই পক্ষের চারটি বাড়ি ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে সোহাগপুর গ্রামের আবিরপাড়া ও নাগরপাড়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নাগরপাড়ার ২০ থেকে ৩০ জনের একটি দল আশুগঞ্জের জিওসি ঘাটে আবিরপাড়ার লোকজনের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এর জের ধরে গতকাল বেলা একটায় আবিরপাড়া ও নাগরপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মোট চারটি বাড়ি ও দুটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। তখন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাগরপাড়ার নুরুল ইসলামের একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।