আশুগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার পুলিশ বাদী হয়ে এই মামলাটি করে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আসামি রাখা হয় ১০০ জনকে।আশুগঞ্জ থানার পুলিশ জানায়, মামলায় আসামি হিসেবে তালশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) আবু শামা এবং তাঁর প্রতিপক্ষ ওই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শহীদ মিয়া, নিয়াজ ফরিদ, শিশু মিয়াসহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘আমাদের তদন্তে প্রমাণ মিলেছে, সংঘর্ষে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। এই কারণে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করা হয়। এখন পুলিশ আসামি ধরার চেষ্টা করছে।’