আশুগঞ্জে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুলিশ রোববার সন্ধ্যায় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে। নিহত যুবক হলেন উপজেলার তালশহর গ্রামের আবুল কাসেম মিয়ার ছেলে কবির হোসেন (৩৫)।
কবিরের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে কবির বাড়ি থেকে বের হন। রাতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেন পরিবারের লোকজন। স্থানীয় কয়েকজন লোক রোববার সন্ধ্যায় সোনারামপুর এলাকার একটি ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় কবিরের অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ও গতকাল সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।