আশুগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তিনজন আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা প্রান্ত থেকে মাদকদ্রব্যসহ তাঁদের আটক করা হয়।আটক হওয়া ব্যক্তিরা হলেন: নরসিংদীর রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের ইকবাল মিয়া (২৩), একই এলাকার জামাল উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়ার মালাহাটা গ্রামের শামসুদ্দিন মিয়া (৩০)।র্যাব-৯ ভৈরব ক্যাম্প থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল ভোর থেকে আশুগঞ্জ টোলপ্লাজায় অবস্থান নেয়। সকাল সাড়ে আটটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য পাওয়া যায়।র্যাব-৯ ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাকির হোসেন জানান, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।