আশুগঞ্জের কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় কিশোরীর বাবা গতকাল বুধবার সকালে আশুগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। পুলিশ গতকালই দুই যুবককে গ্রেপ্তার করে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: উপজেলার আড়াইসিধা গ্রামের মোবারক হোসেন (১৯) ও হবিগঞ্জের লাখাই উপজেলার ইউসুফ মিয়া (২১)। গতকাল বুধবার ভোরে উপজেলার আলমনগর এলাকার বালুমাঠে মেয়েটি ধর্ষণের শিকার হন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জমসেদ আলম সাংবাদিকদের বলেন, ‘মেয়ের দেওয়া তথ্যমতে, মোবারক হোসেন ও ইউসুফ মিয়াকে গ্রেপ্তার করি।’