আশুগঞ্জের মেঘনা নদী থেকে ছয় দিনে তিন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা (২৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনের ব্যবধানে নদী থেকে তিনটি লাশ উদ্ধারের ঘটনা ঘটল।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জানান, গতকাল বেলা ১১টার দিকে চরসোনারমপুর এলাকায় মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি আবদুল কাদের আরও জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। পরনে ছিল শার্ট ও প্যান্ট।এর আগে গত সোমবার মেঘনা নদীর রেলসেতু এলাকা ও গত বুধবার বাহাদুরপুর এলাকা থেকে অজ্ঞাত আরও দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।